নরসিংদীতেদুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ১৫ জন।
আজ (০৭ ডিসেম্বর) শুক্রবার সকাল ১১টার দিকে শিবপুর উপজেলায় ঢাকা-সিলেট মহসড়কের সৈয়দ নগরে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম জানা যায়নি।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার জাকির হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মনোহরদীগামী রয়েল পরিবহনের একটি বাস ও মনোহরদী থেকে নরসিংদীগামী লোকাল বাসের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৪ জন নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধারের চেষ্টা করছে। আহতদের জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এমবি





