টাঙ্গাইল সদর থানা পুলিশের এএসআই নূরুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি ও উল্কা বাহিনীর প্রধান নূর ইসলাম ওরফে উল্কা 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন।

এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন তার আরো দুই সহযোগী। আহতদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কানজক।

সোমবার ভোর ৪টার দিকে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের দক্ষিণ টাকিয়া পদ্মা গ্রামে পুলিশের সঙ্গে এ 'বন্দুকযুদ্ধের' ঘটনা ঘটে।

ঘটনাস্থল থেকে পুলিশ দু’টি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে।

পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে রাতে ওই এলাকায় তাদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালায়। এ সময় উল্কা ও তার সহযোগীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি বর্ষণ করে। পরে পুলিশও পাল্টা গুলি করলে ঘটনাস্থলেই উল্কা বাহিনী প্রধান উল্কা নিহত হয়।

এ সময় উল্কার দুই সহযোগী সাহেদ চোখে ও সাগর পায়ে গুলিবিদ্ধ হয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে দুইটি বিদেশি রিভলবার ও গুলি উদ্ধার করে। এদের মধ্যে সাহেদের অবস্থা আশঙ্কানজক।

ঢাকা, ২৮ জুলাই, টাইমনিউজবিডি.কম, টিআই