কুমিল্লায় দাউদকান্দিতে বাস খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অনন্ত আরও ২০ যাত্রী।
সোমবার দুপুরে জেলার দাউদকান্দি উপজেলার বানিয়াপাড়া এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুপুর দেড়টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ফেনীগামী যাত্রীসেবা পরিবহনের একটি বাস একই দিকে যেতে থাকা একটি মিনিবাসকে পেছন থেকে ধাক্কা দেয়। ধাক্কা লেগে যাত্রীসেবা বাসটি সড়কের পাশের খাদে পরে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন বাসের দুই যাত্রী। নিহতদের পরিচয় জানা যায়নি। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনন্ত ২০ জন যাত্রী।
তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত বাস দুটি এবং নিহতদের লাশ উদ্ধার করে দাউদকান্দি হাইওয়ে থানায় নেওয়া হয়েছে। আহতদের স্থানীয় গৌরিপুর হাসপাতাল ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাসেল/এসএম





