দিনাজপুরের ফুলবাড়ি পৌরসভার মেয়র মর্তুজা সরকার মানিককে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। মঙ্গলবার স্থানীয় সরকার মন্ত্রনালয়ের এক আদেশে তাকে বরখাস্ত করা হয় বলে জানা গেছে।
ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মর্তুজা সরকার মানিক টানা ২য় মেয়াদে পৌর মেয়র নির্বাচিত হন। ফুলবাড়ী কয়লা খনি বিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও সম্মিলিত পেশাজীবী সংগঠনের আহ্বায়ক মর্তুজা সরকার মানিক ৬ হাজার ৪শ’ ৩৩ ভোট পেয়ে পুনরায় নির্বাচিত হয়েছিলেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলী সরকার পুতু পরাজিত হন।
জেড





