ভোলার দৌলতখান উপজেলার সৈয়দপুর ইউনিয়নের একটি কেন্দ্রে জাল ভোট দেওয়ার দায়ে ৪ জনকে ৪ হাজার টাকা করে ১৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (১৬ এপ্রিল) দুপুর দেড়টার দিকে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিট্রেট হুমায়ুন কবির এ জরিমানা করেন।
কেন্দ্রে দায়িত্বরত পুলিশের উপ সহকারী পরিদর্শক জুগল জানান, সকালে এক নম্বর ওয়ার্ডের কালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় চার জনকে আটক করে কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তারা। পরে দুপুরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এসময় দোষ স্বীকার করায় বিচারক এ জরিমানা করেন।
এমই/শাহীন





