প্রশাসনে দুই সচিব পদে রদবদল করা হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক আদেশ জারি করা হয়েছে।

আদেশ অনুসারে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব মো. নজিবুর রহমানকে পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সচিব নিয়োগ দেয়া হয়েছে।

বর্তমান পরিবেশ ও বন সচিব শফিকুর রহমান পাটোয়ারী আগামী ৩১ আগস্ট (রবিবার) অবসরোত্তর ছুটিতে (এলপিআর) যাচ্ছেন।

অপরদিকে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব সুরাইয়া বেগমকে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে।

অপর এক আদেশে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. বজলুর রহমানকে এক বছরের জন্য চুক্তিতে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে। বজলুর রহমান রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি।

আদেশে বলা হয়েছে, অন্যান্য সকল প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক ত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এ নিয়োগ কার্যকর হবে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ