প্রবল বর্ষণ ও অতি জোয়ারের পানিতে ভোলার বিচ্ছিন্ন চরাঞ্চলের লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। গাছপালা উপড়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুতের তার।
জানা যায়, প্রবল বর্ষণ, উজানের পানির ঢল ও জোয়ারের পানিতে মনপুরা উপজেলার কলাতলীর চর, দাসেরহাট, চর নিজাম ও ঢালচর, চরফ্যাশনের কুকরী-মুকরী, ঢালচর, চর পাতিলা, লালমোহনের পেয়ারী মোহন, লর্ডহার্ডিঞ্জ,
কচুয়াখালীর চর, দৌলতখান উপজেলার মেদুয়া, বৈকণ্ঠপুর, নেয়ামতপুর, হাজিপুর, মদরপুরা, ভোলার সদর উপজেলার রামদাসপুর, মাঝের চর প্লাবিত হয়েছে। এতে ওইসব এলাকার লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে।
এদিকে টানা বর্ষণে ভোলা-লক্ষ্মীপুর রুটের ফেরি ঘাটের গ্যাংওয়ে ও সংযোগ সড়ক ডুবে যাওয়ায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে।
টানা বর্ষনের কারণে তলিয়ে গেছে ভোলা-লক্ষীপুর রুটের ফেরীর গ্যাংওয়ে ও সংযোগ সড়ক। এতে ফেরীতে যানবাহন উঠা-নামা বিঘ্নের সৃষ্টি হচ্ছে।
এদিকে যে কোন দূর্যোগ মোকাবেলায় প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মো: সেলিম রেজা।
এআর





