রাজধানীর আদাবর এলাকা থেকে সাত যুবককে আটক করেছে আদাবর থানা পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে আদাবরের মুনসুরাবাদের একটি বাসা থেকে তাদেরকে আটক করা হয়।
আদাবর থানার দ্বায়িত্বরত কর্মকর্তা সহকারি উপ পরিদর্শক (এএসআই) আরিফুর রহমান টাইমনিউজবিডিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তবে তাদেরকে কেন আটক করা হয়েছে সে ব্যাপারে তিনি কিছু জানাতে পারেননি।
জানাযায়, শুক্রবার সকালে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়। তবে আটকদের মধ্যে দু'জন মেডিকেল ভর্তি পরিক্ষার্থীও আছে বলে জানাযায়।
এমআর





