অটোরিকশা ও শ্যালো ইঞ্জিনচালিত ভটভটির মুখোমুখি সংঘর্ষে দু'জন নিহত ও আরো চারজন আহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে রংপুরের জলঢাকা আঞ্চলিক মহাসড়কের গোঞ্জিপুর এলাকায় এদুর্ঘটনা ঘটে।
আহতদেরকেস্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
গঙ্গাচড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এআর





