কুমিল্লার চান্দিনা উপজেলায় ব্যবসায়ী সুজন হত্যা মামলায় তিনজনকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছে আদালত।

বৃহস্পতিবার কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ নুরুন্নাহার বেগম শিউলি এ রায় ঘোষণা করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- চান্দিনার সাইকোট গ্রামের আবুল কালাম (২৪), সবুজ (২৪) ও আজমপাড়ার মো. তৌফিক (২০)।

উল্লেখ্য, ২০১২ সালের ১৬ সেপ্টেম্বর রাতে মোটরসাইকেল কেনা নিয়ে বিরোধের জেরে ব্যবসায়ী সুজনকে (২৬) ছুরিকাঘাত ও ইট দিয়ে থেঁতলে হত্যা করা হয়।

এমআর