রাজধানীতে তানিয়া আক্তার তামান্না (২১) নামের এক গৃহবধূকে অজ্ঞান করে ৫৫ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণ নিয়ে গেছে তিন নারী প্রতারক।

খিলগাঁও পূর্বনন্দীপাড়ার ব্যাংক কলোনি এলাকার ১২ নম্বর রোডের ১৪ নম্বর বাড়িতে সোমবার বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার শিকার তামান্নার স্বামী আল আমিন হোসেন জানান, বাসার কাছাকাছি তার ইউনিক ট্রেডার্স নামের একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে। সেখান থেকে বিকাল পাচঁটার দিকে তিনি বাসায় ফিরে দেখেন তার ৯ মাসের শিশু কান্না করছে। পাশেই তার স্ত্রী অচেতন অবস্থায় পড়ে আছে। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে জানতে পারি তিন মহিলা তাকে ফুঁসলিয়ে বাসায় প্রবেশ করে। কিছুক্ষণ গল্প করার পর কি যেন একটা খেতে দেয়। সেটা খাওয়ার পর আস্তে আস্তে অচেতন হয়ে পড়ে। বাসার আলমারি ভেঙে তারা ৫৫ হাজার টাকা ও ৫ ভরি সোনা নিয়ে গেছে।

খিলগাঁও থানার ডিউটি অফিসার সাইফুল ইসলাম ঘটনাটি স্বীকার করে বলেন, এখনও আমরা কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

কেএইচ