নগরীর বাকলিয়া থানার কালামিয়া বাজার চেয়ারম্যানঘাটা এলাকা থেকে জাল নোটসহ ২ জনকে আটক করেছে পুলিশ। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে ৫,০০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়।
আটকরা হলেন- নরসিংদী জেলার পশ্চিম কান্দারপাড় এলাকার মৃত জাকির হোসেনের ছেলে সোহেল খান (৩৫) ও ময়মনসিংহ জেলার ত্রিশাল উপজেলার জামাল উদ্দিনের ছেলে শেখ আজমীর (২১)।
বাকলিয়া থানার অফিসার ইন চার্জ (ওসি) মোহাম্মদ মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫টি এক হাজার টাকার নোটসহ ২ জনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ





