চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রপাতে শনিবার দুপুরে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শ্যামপুর ইউনিয়নের বাজিতপুর গ্রামের তুফানী মণ্ডলের ছেলে নুরুল হুদা (৪০) অন্যজন শাহাবাজপুর ইউনিয়নের সাহেবনগর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজ আলী (৫)।

শিবগঞ্জ থানার এসআই আবুল কালাম আজাদ বলেন, দুপুরের দিকে ঝড়বৃষ্টির সময় বাড়ির পাশের আমবাগানে আম কুড়াতে গেলে বজ্রপাতে সেখানেই তাদের মৃত্যু হয়।

ঢাকা, ১৪ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ