পটুয়াখালী জেলা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির উদ্যোগে ৫৭ জনকে শিক্ষাবৃত্তি ও ৭৩ জন সদস্যকে এককালীন অনুদানের টাকা বিতরণ করা হয়েছে।
রোববার সকাল ১০টায় কলের পুকুর পাড়স্থ সমিতির নিজস্ব ভবনে অনুষ্ঠিত সভায় চেক বিতরণ করেন জেলা প্রশাসক অমিতাভ সরকার।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর সভার মেয়র ডা. মো. শফিকুল ইসলাম জেলা আওয়ামী লীগের নেতা ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাড মো. সুলতান আহমেদ মৃধা, বরিশাল বিভাগীয় অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী সমিতির প্রতিনিধি মো. শাহজাহান ও সাধারণ সম্পাদক প্রফেসর এম এ খালেক।
আরও বক্তব্য রাখেন জেলা সমিতির সহসভাপতি মো. মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সৈয়দ আবদুর রাজ্জাক প্রমুখ। উক্ত সভার সভাপতিত্ব করেন সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম বাদল।
ঢাকা, ২৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





