রেকর্ড করা সর্বনিম্ন তাপমাত্রায় যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। এর ভিতরে উত্তরের কিছু কিছু জেলায় তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে এসেছে।
হঠাৎ করে তাপমাত্রার অধপতনে বাড়ছে উত্তরাঞ্চলে শীতজনিত রোগীর সংখ্যা ও মৃতের সংখ্যা। এ পর্যন্ত সর্বশেষ তথ্যমতে কুড়িগ্রামে ৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যার ভিতরে নবজাতক শিশুও রয়েছে।
নিহতদের মধ্যে রাজারহাট উপজেলায় মারা গেছেন ৩ জন। যারা হাসপাতালেই মারা যান এবং বাকি ৩ জনকে রাত ১০টা থেকে সাড়ে ১২টার মধ্যে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয় বলে জানিয়েছেন কুড়িগ্রাম সদর হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জাহাঙ্গির আলম।
রাজারহাট আবহাওয়া অফিস থেকে জানানো হয়েছে, আজ সোমবার কুড়িগ্রামে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৩.২ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে নীলফামারীর সৈয়দপুরে ৩.০ ডিগ্রি সেলসিয়াস।
সকালে তীব্র ঠান্ডায় কাজে বের হতে পারছে না মানুষ। এছাড়াও বিকেল থেকেই তাপমাত্রা নিম্নগামী হওয়ায় সন্ধ্যার পরপরই ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা-ঘাট, হাট-বাজার ও দোকানপাট। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মানুষ জন। গরম কাপড়ের অভাবে সবচেয়ে বিপাকে পড়েছে হতদরিদ্র ও ছিন্নমূল মানুষ। কাজে বের হতে না পারায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ।
জেড





