কুষ্টিয়ার ভেড়ামারায় ধারালো বটি দিয়ে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী দেলোয়ার হোসেন। নিহত স্ত্রীর নাম মুসলিমা খাতুন (৩২)।

বুধবার (৫ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার বামনপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ভেড়ামারা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন খন্দকার জানান, পারিবারিক কলহের জের ধরে বামনপাড়া এলাকার দেলোয়ার হোসেন তার স্ত্রীকে ধারালো বটি দিয়ে কোপ দেয়। এতে গুরুতর আহত হন মুসলিমা খাতুন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।

তিনি আরো জানান, এ ঘটনার পর থেকেই নিহতের স্বামী দেলোয়ার পলাতক রয়েছেন। এ ব্যপারে ভেড়ামারা থানায় মামলার প্রস্তুতি চলছে।

বৃহস্পতিবার সকালে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

এমই