উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু'প্রার্থী পাল্টা-পাল্টি সমাবেশ ডাক দিয়েছে। এ উত্তেজনাকে কেন্দ্র করে মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলা শহর এবং এর আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। শুক্রবার দুপুর ১২টা থেকে রাত ১২টা পর্যন্ত তা কার্যকর থাকবে।

২৯ মার্চ জুড়ী উপজেলার উপ-নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বদরুল হোসেন ও বিদ্রোহী প্রার্থী গুলশান আরা মিলি একই স্থানে সমাবেশের ডাক দেন। সমাবেশ নিয়ে সংঘর্ষের আশঙ্কায় এ সিদ্ধান্ত নেয় প্রশাসন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হামিদুর রহমান ১৪৪ ধারা জারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উভয় পক্ষকে শান্ত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। অন্যথায় প্রয়োজনীয় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএইচ