আওয়ামী লীগের খাগড়াছড়ি জেলা কমিটি প্রায় দুই বছর পর অনুমোদন পেয়েছে। এ কমিটিতে ৭১ জন সদস্য নির্বাচিত হয়েছেন।

৫ অক্টোবর দলের সভানেত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের স্বাক্ষরে তিন বছরের জন্য এই নতুন কমিটির অনুমোদন করা হয়।

খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা বিষয়টি নিশ্চিত করে  বলেন, ‘৫ অক্টোবর নতুন কমিটির অনুমোদন দেওয়া হলেও তাদের স্বাক্ষরিত চিঠিটি ডাকযোগে বৃহস্পতিবার রাতে এসে পৌঁছে।’

২০১২ সালের ১১ নভেম্বর খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের কাউন্সিল অনুষ্ঠিত হয়।

জেআই