মুন্সীগঞ্জের শ্রীনগরে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধেতাজেল ইসলাম (৩৬) নামের এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১৬ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার বাড়ৈখালি ইউনিয়নের মদনখালী এলাকায় এই কথিত বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইউনুচ আলী জানান, রাতে তাজেলকে নিয়ে মদনখালী এলাকায় অস্ত্র উদ্ধারে গেলে ওত পেতে থাকা তার সহযোগীরা পুলিশের উপর হামলা চালায়। এই অবস্থায় তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে তাজেল গুলিবিদ্ধ হন এবং তিন পুলিশ সদস্য আহত হন। গুলিবিদ্ধ তাজেলকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসময় ঘটনাস্থল থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, মাদক ও ইয়াবা পাওয়া যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশের দাবি, বাঘরা এলাকার তাজেল ইসলাম হত্যা, ডাকাতি, দস্যুতা, অস্ত্র, মাদক, পুলিশের উপর হামলা’সহ বিভিন্ন মামলার আসামি ছিলেন। তিনি একটি মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামিও।

এমবি