চট্টগ্রামের তিন উপজেলায় শুক্রবার দিন ও রাতভর অভিযান চালিয়ে বিরোধী জোটের ১০ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এরমধ্যে বিএনপির দু'জন ও জামায়াত–শিবিরের ৮ নেতাকর্মী রয়েছেন।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) নাঈমুল হাছান জানান, শুক্রবার দিন ও রাতভর চট্টগ্রামের সীতাকুণ্ড, লোহাগাড়া ও সাতকানিয়া উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও জামায়াত-শিবিরের ১০ কর্মীকে গ্রেফতার করা হয়েছে।
এআর





