ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে পালিয়েছেন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিমান বাহিনী থেকে চাকরিচুত্য রেজাউল করিম (২৬) নামের চিকিৎসারত এক আসামি।
বুধবার দুপুরে কর্তব্যরত কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে ঢামেক হাসপাতাল থেকে পালিয়ে যান তিনি।
মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাস আসামি পলায়নের বিষয়টি নিশ্চিত করে জানান, কারারক্ষী খিতীষ চন্দ্র এবং জাফরের প্রহরায় ঢামেকের ৭০১ নম্বর মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন পলাতক আসামি রেজাউল করিম।
আজ বুধবার দুপুরের কোনো এক সময় হঠাৎ তিনি নিখোঁজ হয়ে গেলে অনেক খোঁজাখোঁজির পর তার পলায়নের বিষয়টি নিশ্চিত হওয়া যায়।
এসএইচ





