গাজীপুরের টঙ্গী থেকে অপহরণের ২০ দিন পর রোববার ভোর রাতে নবম শ্রেণীর এক ছাত্রীকে ঢাকার মগবাজার থেকে উদ্ধার করেছে পুলিশ। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে।
আটক যুবকের নাম সোহেল রানা ওরফে বাবলু (২০)। তিনি মগবাজার টিঅ্যান্ডটি কলোনির আব্দুল হকের ছেলে।
টঙ্গী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদত হোসেন জানান, থানার আরিচপুরের নূর আলম সিদ্দিকীর মেয়ে ঐশী (১৪) বাড়ির সামনে থেকে ২৭ অক্টোবর অপহৃত হয়। এ ঘটনায় ১৫ নভেম্বর অপহৃত ওই ছাত্রীর বাবা বাদী হয়ে টঙ্গী মডেল থানায় মামলা দায়ের করেন। পুলিশ আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভোর রাতে মগবাজারের টিঅ্যান্ডটি কলোনিতে সোহেল রানার বাসায় অভিযান চালিয়ে অপহৃত ঐশীকে উদ্ধার করে। এ সময় পুলিশ অপহরণকারী সোহেল রানাকে গ্রেফতার করে।
কেএইচ





