বিশিষ্ঠ ব্যবসায়ী ও আমানা সুপার সপ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহমুদুর রহমানের মাতা শামসুন্নাহার বেগম (৮০) আর নেই।
বুধবার বিকাল সাড়ে তিনটায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার পাঁচ সন্তানের মধ্যে ১ ছেলে ও ১ মেয়ে জীবিত আছেন। মরহুমার স্বামী মাও. আব্দুর রহিম।
পারিবারিক সূত্রে জানা গেছে, লক্ষীপুর জেলার রায়পুর উপজেলার ক্যারোয়া ইউনিয়নের লালছড়ি গ্রামে মরহুমার নামাজের জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হবে।
এসএইচ





