ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আট মাস বয়সের এক শিশুকে চুরির চেষ্টার সময় তাহাজ উদ্দিন (৫০) নামের এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে কর্তব্যরত আনসার সদস্যরা। মঙ্গলবার দিবাগত গভীর রাতে জরুরি বিভাগের প্রবেশ পথে এ ঘটনা ঘটে। পরে তাহাজ উদ্দিনকে শাহবাগ থানায় সোপর্দ করা হয়।

চুরির চেষ্টার শিকার শিশু খাদিজার বাবা আহসান উল্লাহ জানান, তার স্ত্রী আকলিমা দুই দিন আগে চিকিৎসার জন্য ১১০ নম্বর ওয়ার্ডে ভর্তি হন। খাদিজা তার মায়ের কাছেই থাকে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ পথ দিয়ে খাদিজাসহ এক ব্যক্তি দ্রুত বেড়িয়ে যাওয়ার সময় আনসারদের সন্দেহ হয়। পরে আনসার সদস্যরা তাকে আটক করে।

এআই