গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় স্কুলছাত্রকে অপরহণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগে তিন যুবককে আটক করেছে এলাকাবাসী। রোববার দুপুরে কালিয়াকৈর থানা পুলিশে তাদের সোপর্দ করা হয়।
অপহৃত শাহরিয়ার আলম উপজেলার টেকীবাড়ী চানপুর এলাকার শামসুল আলমের ছেলে এবং টালাবহ মডেল হাইস্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র।
আটকরা হচ্ছেন- কালিয়াকৈর উপজেলার টেকিবাড়ী চানপুর এলাকার জিন্নাত আলীর ছেলে রুবেল হোসেন (২৫), একই এলাকার নাছিম উদ্দিনের ছেলে মামুন হোসেন (১৮) ও টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পথহারা এলাকার ময়েজ উদ্দিনের ছেলে সিহাব হোসেন (১৮)।
সূত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. সোলায়মান মিন্টু জানান, ১৪ নভেম্বর কয়েকজন যুবক শাহরিয়ারকে অপহরণের পর পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে শাহরিয়ারের পরিবারের পক্ষ থেকে কালিয়াকৈর থানায় সাধারণ ডায়েরি করা হয়। শাহরিয়ার পরিবারের পক্ষ থেকে দেয়া মুক্তিপণ আনতে গিয়ে জনতার হাতে আটক হয় ওই তিন যুবক। তাদের কালিয়াকৈর থানা পুলিশে সোর্পদ করা হয়।
কালিয়াকৈর থানার ডিউটি অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রবিউল ইসলাম জানান, আটকদের স্বীকারোক্তি অনুযায়ী ভিকটিমকে উদ্ধারের চেষ্টা চলছে। তবে কোনো মামলা হয়নি।
কেএইচ





