নাটোরের সুলতানপুরে সাতকোটি টাকা মূল্যের ১৩৮ কেজি ওজনের একটি কষ্টিপাথরের কালীমূর্তি উদ্ধার করেছে র্যাব-৫। ঘটনার সাথে জড়িত দুইজনকে আটক করে থানা হাজতে পাঠান হয়েছে।
বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কোম্পানি কমান্ডার কামরুজ্জামান পাভেল জানান, প্রায় ১০ মাস আগে নাটোর সদর উপজেলার হালসা ইউনিয়নের সুলতানপুর গ্রামের শাহজাহান মিয়া তার পুকুর খননের সময় ১৩৮ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি পান।
শাহজাহান মিয়া গোপনে মূর্তিটি বিক্রির চেষ্টা করেন। র্যাব ক্রেতা সেজে মূর্তিটি ক্রয় করার জন্য সুলতানপুরে গিয়ে নিশ্চিত হয়। তারপর অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে মূর্তিটি উদ্ধার করে। এর মূল্য সাতকোটি টাকা। এ সময় শাহজাহান মিয়া ও তার ছেলে মহসিন আলীকে আটক করে র্যাব। নাটোর প্রেস ক্লাবে শুক্রবার দুপুরে তাদের উপস্থিত করে প্রেস ব্রিফিং করে র্যাব। এ সময় র্যাবের বাগমারা ক্যাম্প ইনচার্জ আতিকুল ইসলাম উপস্থিত ছিলেন।
শাহজাহান, মহসিন ও উদ্ধার করা মূর্তিটি নাটোর সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
কেএইচ





