লক্ষ্মীপুর পৌরসভা নির্বাচনে ভোটগ্রহণকালে বিভিন্ন কেন্দ্র থেকে ৮ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার দুপুরের দিকে পৌরসভার দক্ষিণ বাঞ্চানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি কেন্দ্র থেকে জালভোট দেয়ার চেষ্টা করায় তাদের আটক করা হয়।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (এএসপি) নাসিম মিয়া জানান, জাল ভোট দেয়ার চেষ্টা করায় বিভিন্ন কেন্দ্র থেকে ৮ জনকে আটক করা হয়েছে।
এসএম





