পটুয়াখালী শহরের উপকণ্ঠে হেতালিয়া বাঁধঘাটের উপর ১৮টি ব্যবসা প্রতিষ্ঠান ভেঙ্গে দিয়ে এর জায়গা সন্ত্রাসীরা দখল করে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

দাবি অনুযায়ী চাঁদা না পেয়ে শহরের চিহ্নিত শীর্ষ সন্ত্রাসী গোলাম মাওলা মৃধা এসব ব্যবসা প্রতিষ্ঠান দখল করে নিয়েছেন বলে অভিযোগ করেছেন প্রতিষ্ঠানগুলোর মালিকরা। তারা বলেছেন, দখলকালে সন্ত্রাসীরা মালামাল লুট করে নিয়েছে।

শুক্রবার শেষ বিকেলে এ দখল প্রক্রিয়া চালানো হলেও পরদিন শনিবার মোখলেছ হাওলাদার, আবু বকর সিদ্দিক ও আবু সাইদ নামের তিন যুবককে আটক করে সদর থানা পুলিশ। এদিকে দখলের অভিযোগে গোলাম মাওলা মৃধাকে প্রধান আসামি করে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা একটি মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন।

জেআই