টাঙ্গাইল সদর উপজেলার নওগাঁ গ্রামে ঝিনাই নদীতে টাঙ্গাইল শহর ও বাসাইল উপজেলা রক্ষা বাঁধে বুধবার ৫০ মিটার এলাকাজুড়ে ভেঙে গেছে। এ সময় স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে এলাকার মসজিদে মসজিতে মাইকিং করে সবাই মিলে গাছের গুঁড়ি ও বাঁশ কেটে বাঁধ রক্ষার চেষ্টা চালায়।

বৃহস্পতিবার সকালে খবর পেয়ে জেলা প্রশাসক মাহবুব হোসেন বাঁধটি পরিদর্শন করে পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।

এরপর থেকেই বাঁধে জিও ব্যাগ, বাঁশ ও গাছ ফেলে রক্ষা বাঁধ ভাঙন ঠেকানোর কাজ শুরু করেছে টাঙ্গাইল পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

বাঁধটি ভেঙে গেলে টাঙ্গাইল সদর, কালিহাতী এবং বাসাইল উপজেলার হাজার হাজার ঘর-বাড়ি ও ফসলি জমি পানিতে তলিয়ে যাবে।

ঢাকা, ২৮ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেএ