মাদারীপুরের শিবচর উপজেলার কাওড়াকান্দি ঘাটে মাইক্রোবাসের চাপায় ইতি আক্তার (৯) নামের এক স্কুল ছাত্রী নিহত হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে এই ঘটনাটি ঘটেছে ।

নিহত ইতি মাদারীপুরের শিবচর উপজেলার মাদবরের চর নপ্তীকান্দি গ্রামের তোতা শেখের মেয়ে। সে মাদবরের চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ইতি বাবা-মায়ের সাথে দাওয়াত খেয়ে বাড়ি ফেরার সময় কাওড়াকান্দি ঘাটে রাস্তা পারাপার হতে গেলে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ইতি মারা যায়।

পাচ্ঁচর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. মাসুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাইক্রোবাসটি আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছে।

এমবি