রংপুরের পীরগঞ্জের ধাপেরহাট এলাকায় বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপ ভ্যান চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (০১ ডিসেম্বর) সকালে সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে।

বড়দরগা হাইওয়ে পুলিশের ইনচার্জ শহিদুল ইসলাম এ খবর নিশ্চিত করেন। তবে হতাহতদের নাম-পরিচয় এখনও জানাতে পারেনি পুলিশ।

এমই