রাজধানীর মগবাজারে দুই বাসের সংঘর্ষে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,মগবাজার টঙ্গী ডাইভার্সন রোডে হাতির ঝিলের মুখে স্কাইলাইন পরিবহনের বাস যাত্রী নামাচ্ছিল। এ সময় পেছন থেকে যাত্রাবাড়ী পরিবহনের একটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে দুই বাসে থাকা ৩০ যাত্রী আহত হন।
যাত্রাবাড়ী পরিবহনে থাকা আহত ফারুক হোসেন জানান,বেপরোয়া বাস চালানোর সময় যাত্রীরা তাকে সাবধান করে। বাস চালানোর সময় চালক ফোনে কথা বলছিল।
রমনা থানা এসআই আজম আলী জানান,খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের টিম যায়। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ফিরে গেছেন। এছাড়া যাত্রাবাড়ী পরিবহনের বাসটি ও চালককে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
[b]ঢাকা, ১৪ মার্চ ( টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
জাতীয়
মগবাজারে ৩০ বাসযাত্রী আহত
রাজধানীর মগবাজারে দুই বাসের সংঘর্ষে অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান,মগবাজার টঙ্গী ডাইভার্সন রোডে হাতির ঝিলের মুখে স্কাইলাইন পরিবহনের বাস যাত্রী নামাচ্ছিল





