চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর সীমান্ত থেকে ২৫৮৫ পিস যৌন উত্তেজক ট্যাবলেট জব্দ করেছে বিজিবি। যার মূল্য প্রায় ৪ লক্ষাধিক টাকা।
শুক্রবার ভোর ৫ টার দিকে এসব ট্যাবলেট জব্দ করা হয়।
বিজিবি জানায়, শুক্রবার ভোরে মুন্সীপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার সাইফুল হোসেন ফোর্সসহ গোপন তথ্যের ভিত্তিতে কুতুবপুর সীমান্তের ৯২ নম্বর মেইন পিলারের কাছে একটি ঝোপে ওৎপেতে ছিল। এসময় ৪-৫ জন চোরাচালানীকে চ্যালেঞ্জ করলে তারা ৩ টি প্লাষ্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তা তল্লাশি করে যৌন উত্তেজক ট্যাবলেটগুলো জব্দ করা হয়।
কেএইচ





