কক্সবাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে সদর উপজেলার ঈদগাঁও পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পাহাড়ি এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় সন্ত্রাসীরা গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।
এতে বেশ কয়েকজন সন্ত্রাসী পালিয়ে গেলেও ঘটনাস্থলে গুলিবিদ্ধ অবস্থায় একজনের লাশ পাওয়া যায়। এ সময় পুলিশ ধাওয়া দিয়ে একজনকে আটক করে।
টাইমনিউজবিডি.নেট/ মাহমুদ





