রাজধানীর শেরে-বাংলা নগর এলাকায় ভাড়া নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বাস স্টাফদের কথা কাটাকাটির জেরে সৃষ্ট সংঘর্ষে যাত্রীবাহী বাস ভাঙচুর করেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এ সময় মো. স্বাধীন (১৫) নামের এক শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

সোমবার বেলা ১১টার দিকে রাজধানীর কলেজগেট এলাকায় এ ঘটনা ঘটে।

শেরে-বাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল গণেশ বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভাড়া নিয়ে রূপকথা (ঢাকা-মেট্রো-ব ১৪-৭৩২৯) নামের একটি যাত্রীবাসী বাসের হেলপার ও শিক্ষার্থীদের মধ্যে এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন, ভাড়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বাসের হেলপার এক শিক্ষার্থীকে মারধর করে। এতে সঙ্গে থাকা অপর শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে বাসটি ভাঙচুর করে।

তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

এমকে