গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুজরুক বোয়ালিয়া গ্রামে আবু তালেব শেখের ছেলে রেজাউল শেখ (৪৪) সাপের কামড়ে মারা যান।

রাতে রেজাউল নিজ ঘরে ঘুমানো অবস্থায় রাতের কোন একসময় একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। এ সময় তার চিৎকারে স্ত্রী আঞ্জুমান আরা বেগম ঘুম থেকে জেগে বিছানায় সাপ দেখতে পান।

রেজাউলকে দ্রুত গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এমবি