লক্ষ্মীপুরে কথিত 'বন্দুযুদ্ধে' একজন নিহত হয়েছে। নিহত ব্যাক্তির নাম লাদেন মাসুম।
বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বালাইশপুরের বটের পুকুর পাড়ে এই ঘটনা ঘটে।
নিহত লাদেন মাসুম সদর উপজেলার লাহারকান্দি গ্রামের মাওলানা হাফিজ উল্লাহ’র ছেলে। তার বিরুদ্ধে হত্যা চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে
পুলিশ জানায়, রাতে কালা মাসুদ, শাহাদাত ও লাদেন মাসুম বাহিনীর মধ্যে গোলাগুলিতে তিনি নিহত হন। তার বিরুদ্ধে সন্ত্রাসী, হত্যা, চাঁদাবাজিসহ ২৮টি মামলা রয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মো. মোক্তার হোসেন জানান, গোলাগুলির শব্দ শুনে পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় বাগানে একটি গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ। পরে স্থানীয়রা লাশটি শীর্ষ সন্ত্রাসী লাদেন মাসুমের বলে শনাক্ত করে। ঘটনাস্থল থেকে ২টি এলজি, একটি দোনালা বন্দুক, একটি একনলা বন্দুক, ১১টি কার্তুজ ও ৩০টি হাইড্রোলিক বোমা উদ্ধার করা হয়। ওসি আরো জানান, তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
জেড





