বীর মুক্তিযোদ্ধা, সংসদ সদস্য ও জাসদ নেতা মঈন উদ্দিন খান বাদলের মরদেহ দেশে আনা হয়েছে। শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় তার মরদেহ।

বিমানবন্দর থেকে গুলশানের আজাদ মসজিদ হয়ে তাকে বসুন্ধরার বাসভবনে নিয়ে যাওয়া হবে। পরে তার মরদেহ বারডেম হাসপাতালের হিমঘরে রাখা হবে।

শনিবার (৯ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা শেষে মঈন উদ্দিন খান বাদলের মরদেহ নিয়ে যাওয়া হবে চট্টগ্রামে।

এর আগে বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোরে ভারতের বেঙ্গালুরুর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মঈন উদ্দিন খান বাদল।

এএস