গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়কে জলাবদ্ধতা দেখা দেওয়ায় নাগরিক জীবনে নেমে এসেছে চরম ভোগান্তি।
শনিবার সরকারি বন্ধের দিন হওয়ায় অফিসগামী মানুষের ভিড় কিছুটা কম হলেও দিন মজুর ও খেটে খাওয়া মানুষ পড়েছেন চরম ভোগান্তিতে। রাজধানীর মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে খুব একটা বের হচ্ছে না।
বৃষ্টির ফলে রাজধানীর বিভিন্ন স্থানে পানি জমতে দেখা যায়। সকালে গণপরিবহনও সীমিত পরিসরে চললেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রাস্তায় বাড়তে থাকে যানজট।
এদিকে রাজধানীর নিচু এলাকাগুলোতে পানি উঠে যাওয়ায় বিপাকে পড়েছেন ওইসব এলাকার মানুষ।
জেআই





