নাটোরের বড়াইগ্রাম উপজেলার রাজাপুর এলাকায় পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঊর্মি (৮) নামে এক স্কুল ছাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তার বাবা-মা। শনিবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঊর্মি উপজেলার হারোয়া গ্রামের মেহেদী হাসানের একমাত্র মেয়ে ও বনপাড়া মিশন প্রাইমারি স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

বনপাড়া হাইওয়ে থানার ওসি ফুয়াদ রুহানী জানান, শনিবার রাতে নাটোর-পাবনা মহাসড়কের রাজাপুরে ঈশ্বরদী থেকে বনপাড়াগামী মোটরসাইকেলের সঙ্গে পাবনাগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষে ঊর্মি রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এসময় মোটরসাইকেল চালক ঊর্মির বাবা মেহেদী হাসান (৩৪) ও মা স্বপ্না খাতুন (২৮) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ক্লিনিকে ভর্তি করেন।

ঢাকা, ৭ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই