বগুড়া শহরের কলোনি এলকায় অভিযান চালিয়ে শিবির নেতাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার বেলা ১২টায় নাশকতার ‍মামলায় তাদের আটক করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- বগুড়া শিবিরের দফতর সম্পাদক আব্দুল হাদি (২৫) ও শিবিরকর্মী রুবেল।

বগুড়ার সিনিয়র সহকারি পুলিশ সুপার (বি-সার্কেল) গাজিউর রহমান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিএনপি-জামায়াত জোটের সরকার বিরোধী আন্দোলনের সময়কার নাশকতার ঘটনায় মামলা রয়েছে।

কেএইচ