সেনাবাহিনী ও বিজিবিতে চাকরি দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ায় প্রতারক চক্রের দুইজনকে আটক করেছে র‌্যাব।

বৃহস্পতিবার রাতে ক্যান্টনমেন্ট এবং ওয়ারী থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। ৫১/১ কাপ্তান বাজার হোটেল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. আব্দুল সাত্তার ও ফারুক হোসেন।

শুক্রবার সকালে র‌্যাব এসব তথ্য জানান। আটককৃতদের কাছ থেকে ৯টি ভুয়া নিয়োগপত্র জব্দ করা হয়।

র‌্যাব জানান, আটককৃতরা চাকরি প্রার্থীদের বিশ্বাস অর্জনের জন্য ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় বিভিন্ন গোপনীয় স্থানে নিয়ে প্রার্থীদের লিখিত পরীক্ষা ও মেডিক্যাল চেকআপ সম্পন্ন করে নিয়োগপত্র দেয়। ওই নিয়োগপত্র নিয়ে কর্মস্থলে যোগদান করতে গিয়ে তারা বিপাকে পড়েন।

এমই