মুকসুদপুরে এক স্কুলছাত্রীর ছবি তুলে মোবাইলে ছড়িয়ে দেয়ায় দুই যুবকের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. খায়রুজ্জামান এই দণ্ড দেন।
মুকসুদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল আজিজ জানান, উপজেলার গোপীনাথপুর গ্রামের জাফর শিকদারের বখাটে ছেলে শাওন শিকদার (২২) একই গ্রামের এক স্কুলছাত্রীর ছবি তুলে কম্পিউটারের সাহায্যে অশ্লীলভাবে সুপার কম্পোজ করে।
পরে তা বিভিন্ন মোবাইলে ছড়িয়ে দেয়া হয়। এ ঘটনায় অভিযুক্ত শাওন ও সহযোগী জালাল শেখকে (৩০) আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করে পুলিশ। সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে শাওনকে এক বছর এবং তার সহযোগী জালালকে ছয় মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
কেএইচ





