গ্রীষ্মকালে গরমে হাসফাঁস, বৃষ্টির জন্য অধীর হয়ে অপেক্ষা। কিন্তু বৃষ্টি হয়ে সাময়িক স্বস্তি দিলেও বাঁধে আরো বড় বিপত্তি। বাসা থেকে বের হলেই হাঁটু পানি। কর্মজীবী মানুষদের দুর্ভোগের সীমা থাকে না। তার ওপর রাস্তায় খোঁড়াখুঁড়ির কারণে যেখানে সেখানে ভাঙা, কোথাও ম্যানহোলের ঢাকনা খোলা। হাঁটু জমে যাওয়ায় এইসব খানাখন্দ আর খোলা ম্যানহোল চলে যায় চোখের আড়ালে। ফলে রাস্তা হয়ে যায় বিপজ্জনক!
বৃষ্টির দিন রাস্তায় বের হলেই চোখে পড়ে- যাত্রী সমেত উল্টেপড়া রিকশা, মাঝ রাস্তায় বন্ধ হয়ে যাওয়া যাত্রীবাহী সিএনজি অটোরিকশা, ধীরে সাবধানের চলা বাস, মাল বোঝাই ট্রাক। এমকি হেঁটে চলাও ঝুঁকিপূর্ণ। কাঁকড়, সুরকির আঘাতে পায়ের তালু ক্ষতবিক্ষত হওয়ার যন্ত্রণা তো আছেই একটু অসাবধান হলেই পড়ে যেতে পারেন ম্যানহোলে।
জেআই





