মেহেরপুরের গাংনীতে পরিত্যক্ত অবস্থায় দু’টি ওয়ান শ্যুটারগান ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) গাংনী ক্যাম্পের সদস্যরা।

রোববার (১২ জুন) রাত পৌনে ১০টার দিকে উপজেলার ভারতীয় সীমান্তবর্তী গ্রাম তেঁতুলবাড়িয়ার মাঠ থেকে এ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাব-৬ গাংনী ক্যাম্পের কমান্ডার এএসপি নুরুজ্জামান জানান, ভারত থেকে আগ্নেয়াস্ত্রের একটি চালান নিয়ে সীমান্ত পাড়ি দিয়ে দেশের অভ্যন্তরে আসছে- এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে র‌্যাব মোতায়েন করা হয়।

তিনি আরও জানান, র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা আগ্নেয়াস্ত্র দুটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটারগান ও কার্তুজ উদ্ধার করা হয়। উদ্ধার করা আগ্নেয়াস্ত্র দুটি গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।

এমকে