রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২য় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট চলছে।

এক ইন্টার্ন চিকিৎসককে মারধর, লুটপাটের প্রতিবাদ, পুলিশ ফাঁড়ি স্থাপন ও আর্মি পরিচালিত আবাসিক হোস্টেল চালুর দাবিতে শুক্রবার দুপুর থেকে এ ধর্মঘট শুরু হয়। এতে করে চরম দুর্ভোগে পড়েন রোগী ও তার স্বজনরা।

ইন্টার্ন চিকিৎসক অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. রিফাত সাফ জানান, দাবি পূরণ না হলে আন্দোলন প্রত্যাহার করা হবে না।

হাসপাতালটির পরিচালক ডা. বরকতুল্লাহ জানান, এ নিয়ে প্রশাসনের সাথে কথা হচ্ছে- শিগগিরই এর সমাধান হবে।

এমই