নারায়নগঞ্জ জেলা আইনজীবী সমিতির ২০১৪-১৫ সালের পরিচালনা পর্ষদ নির্বাচনে ভোট গ্রহণ চলছে। জেলা আইনজীবী সমিতি ভবনে বৃহস্পতিবার সকাল ৯টায় শুরু হওয়া ভোট চলবে বিকেল ৫টা পর্যন্ত।
এ নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সরকার হুমায়ুন প্রতিদ্বন্দিতা করছেন।
আর, আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন যথাক্রমে অ্যাডভোকেট সিরাজুল ইসলাম ভুঁইয়া ও অ্যাডভোকেট ফেরদৌস জুয়েল।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হয়ে সভাপতি পদে অ্যাডভোকেট জহির উদ্দিন কাবলু, সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট সুলতানুজ্জামান এ নির্বাচনে প্রতিদ্বন্দিতা করছেন। নির্বাচনে মোট ৯১২ জন ভোটার ভোট প্রদান করবেন।
ঢাকা, ২৫ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই





