বরিশালের দবদবিয়ায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, স্নিগ্ধ পরিবহনের একটি বাস ঢাকা থেকে পটুয়াখালীর উদ্দেশ্যে যাত্রা করে। বাসটি দবদবিয়া জিরো পয়েন্টের সামনে পৌঁছলে পুলিশ সিগন্যাল দেয়। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই মোটরসাইকেলের তিন আরোহীর সবাই ঘটনাস্থলেই নিহত হন। 

তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি।

ঢাকা, ৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ