কক্সবাজারের উখিয়ার বন রেঞ্জের আওতাধীন মোছারখোলার ভারপ্রাপ্ত বন বিট কর্মকর্তা মসুদ সরকার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।জানাযায়,এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা পূর্ব পরিকল্পিত ভাবে মটর সাইকেল যোগে মোছারখোল বন বিটে গিয়ে এই বিট কর্মকর্তার উপর সশস্ত্র হামলা চালায় এবং বিট অফিসে ভাংচুর ও লুটপাট করেন বলে অভিযোগ পাওয়া গেছে ।
সোমবার সকাল ১০ টায় এ ঘটনাটি ঘটেছে বলে জানিয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেন। আহত কর্মকর্তাকে উখিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলাকারীরা হলেন পালংখালী ইউনিয়নের পূর্ব ফারিরবিল গ্রামের আয়ুবুল ইসলামের ছেলে সাইফুল ইসলাম ও নলবুনিয়া গ্রামের আই ছালামের ছেলে নুরুল ইসলাম ।
এ ব্যাপারে সন্ত্রাসীদের বিরুদ্ধে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের বলেন, ঘটনায় একটি এজাহার দায়ের করা হয়েছে। অপরাধীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।
মানিক/নাজিব





