পবিত্র রমজান মাস উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ কে এম শামীম চৌধুরী এ কথা বলেন।

শামীম চৌধুরী জানান, বর্তমানে যুক্তরাজ্যে সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সকালে ভারতীয় প্রধানমন্ত্রীর ফোন পান। শেখ হাসিনা জবাবে পবিত্র রমজান পালনে ভারতে মুসলিম সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানান। ফোনালাপে ভারতের প্রধানমন্ত্রী তার বাংলাদেশ সফরকালে বর্ণাঢ্য অভ্যর্থনা প্রদানের জন্য শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। আগামী বৃহস্পতিবার নতুন চাঁদ দেখার সাপেক্ষে বাংলাদেশে রমজান মাস শুরুর সম্ভাবনা রয়েছে।

ভারতের প্রধানমন্ত্রী চলতি মাসের ৬-৭ তারিখে বাংলাদেশ সফর করেন। এই সফরে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে বেশ কয়েকটি চুক্তি হয়।

কেএইচ